বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০১-১২ ০০:১২:৩৯
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় হত দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ ১১ জানুয়ারি, ২০২৬ রোববার দুপুরে মধুপুর উপজেলার বিএডিসি আর্মি ক্যাম্প এলাকায় এসব কম্বল বিতরণ করেন।
সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি হত দরিদ্র ও অসহায় ২০০ পরিবারের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর দপ্তর ৩০৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমাদ উদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসিসহ ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ।
জেনারেল অফিসার কমান্ডিং জানান, প্রতি বছরের মতো এ বছরও শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। আগামী দিনেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।