শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার গৌরবোজ্জ্বল সাফল্য

প্রকাশিত: ২০২৫-১২-২৬ ২৩:৫৬:১৪

News Image

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
আদ্ দাওয়াহ্ ইসলামিক সোসাইটি গোহালিয়াবাড়ি, কালিহাতী, টাঙ্গাইল এর উদ্যোগে  হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে ভূঞাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দেওয়ানবাড়ী বাহাতুন্নিছা বাইতুল উলুম মাদ্রাসা।

 

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর, ২০২৫ অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থান এবং ১৫ পারা গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করে মাদ্রাসাটির শিক্ষার্থীরা। সর্বমোট ছয়টি পুরস্কারের মধ্যে তিনটিই অর্জন করে মাদ্রাসার শিক্ষার্থীরা, যা এলাকাবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দের জোয়ার বইছে। আয়োজক প্রতিষ্ঠান আদ্ দাওয়াহ্ ইসলামিক সোসাইটি সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় পুরস্কার নির্ধারণ করা হয়-
৩০ পারা গ্রুপে প্রথম পুরস্কার ১০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৮,০০০ টাকা ও তৃতীয় পুরস্কার ৫,০০০ টাকা। ১৫ পারা গ্রুপে প্রথম পুরস্কার ৭,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫,০০০ টাকা ও তৃতীয় পুরস্কার ৩,০০০ টাকা।

 

এ প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম পুরস্কার অর্জন করেন হাফেজ ইমাম হাসান আবিদ (১০,০০০ টাকা) এবং একই গ্রুপে দ্বিতীয় পুরস্কার অর্জন করেন হাফেজ মাহিদুল ইসলাম (৮,০০০ টাকা)। এছাড়া ১৫ পারা গ্রুপে দ্বিতীয় পুরস্কার অর্জন করেন হাফেজ সামিউল বারী (৫,০০০ টাকা)।

 

মাদ্রাসা কর্তৃপক্ষ এ সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭