বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের মধুপুরে ৫টি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের ২৯ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২০২৫-১২-২৫ ০০:১৭:০২

News Image

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার মধুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫টি ইট ভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে।

 

গতকাল মঙ্গলবার মধুপুর জেলা ম্যাজিস্ট্রেট নওশাদ আলম উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

 

এ সময় তিনি জানান, জ্বালানি হিসাবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে উপজেলার কালামাঝি গ্রামের বিজয় ব্রিক্সকে ৫ লাখ, কুড়ালিয়া গ্রামের সিটি ব্রিক্স, এস.কে.বি ব্রিক্স, তিতাস ব্রিক্স ও দড়িহাতিল গ্রামের মধুপুর ব্রিক্সের মালিককে ৬ লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল এর পরিচালক বিপ্লব কুমার সূত্রধর, উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক ও মধুপুর থানা পুলিশ, আনসার ব্যাটলিয়ন ও ফায়ার সার্ভিসের একটি টিম।

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭