শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপি’র কর্মী সমাবেশ 

প্রকাশিত: ২০২৫-১২-২৩ ২৩:২২:২৯

News Image

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রবিউল আওয়াল লাভলুকে বিজয়ী করতে টাঙ্গাইলের নাগরপুরে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ২৩ ডিসেম্বর, ২০২৫ মঙ্গলবার বিকেলে উপজেলার ভাদ্রা ইউনিয়নের ভাদ্রা বাজারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর ও দেলদুয়ার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রবিউল আওয়াল লাভলু।

 

ভাদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরশেদ আলী খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু শীব শংকর সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহাম্মেদ খান, ভাদ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ।

 

আসন্ন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন কর্ম পরিকল্পনা তৈরি করে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ প্রদান করা হয় এ সম্মেলনে।

 

এর আগে কর্মী সম্মেলনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে রুহের মাগফেরাত কামনা এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭