শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৫-১২-১৪ ০২:১৬:১৭

News Image

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় আজ আসন্ন জাতীয় সংসদ নিবাচন উপলক্ষে বিএনপি’র এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ১৩ ডিসেম্বর, ২০২৫ শনিবার বিকেলে নাগরপুর মহিলা কলেজ প্রাঙ্গনে নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মী সম্মেলনের আয়োজন করে।

 

এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি'র  মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু।

 

সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি শরিফুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন -এর সঞ্চালনায় এ কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, যুবদলের যুগ্ম-আহবায়ক আলতাফ হোসেন প্রমুখ।

 

কর্মী সম্মেলনে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান। 

 

কর্মী সম্মেলনে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭