বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ইটভাটার চিমনি ধ্বংস

প্রকাশিত: ২০২৫-১২-০৯ ০১:৪১:০০

News Image

মির্জাপিুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ‘মেসার্স আইবিএল ব্রিকস’ নামের ইটভাটার চিমনি স্থায়ীভাবে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

আজ ৮ ডিসেম্বর, ২০২৫ সোমবার জেলার মির্জাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের এ পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম, সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিল্পব কুমার সূত্রধর সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম জানান, পরিবেশ ছাড়পত্র না থাকায় অবৈধভাবে গড়ে ওঠা মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা এলাকায় অবস্থিত মেসার্স আইবিএল ব্রিকসের কিলন চিমনি স্থায়ীভাবে গুঁড়িয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন। 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭