বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশিত: ২০২৬-০৭-১৬ ১১:০৪:৩২

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষ্যে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৬ জুলাই সকালে র‌্যালি, আলোচনা সভা, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

এ উপলক্ষ্যে সকালে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় থেকে র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা রোডের যাত্রী ছাউনির সামনে আলোচনা সভায় মিলিত হয়।

 

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু'র সভাপতিত্বে ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যাংককার ও আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ মাসুদুল আলম, মাগুরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এবং আগামী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফারুক হুসাইন, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলমসহ অন্যরা। 

 

আলোচনা সভা শেষে ঢাকা রোডের কুমার নদীর পাড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে দ্রুত জুলাই শহীদের খুনিদের গ্রেফতার করে তাদেরকে ফাঁসি দেওয়ার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জোর দাবী জানান।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭