শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-১২-০৮ ১৪:১৬:৪৪
আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড, ৮ ডিসেম্বর, ২০২৫ সোমবার টাঙ্গাইলে “আফতাব রিজিওনাল মিট” শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল এই অঞ্চলের নিবেদিতপ্রাণ ডিলার ও খামারিদের জন্য গুণগত মানসম্মত ফিড নিশ্চিত করা যা একই সাথে এন্টিবায়োটিক ও হরমোনমুক্ত নিরাপদ ফিড।
সিইও মাহাবুবুর রহমান সরকার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। তাঁর সুনির্দিষ্ট লক্ষ্য ছিল: স্থানীয় পরিবেশকদের সাথে নিয়ে খামারিদের সরাসরি সহায়তা এবং দেশের অর্থনীতিকে গতিশীল করা। দাউদ হেলাল ফাহিম (অপারেশনস) -এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এই কর্মসূচি সফলভাবে এগিয়ে নিতে আফতাব-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ শহীদুল্লাহ, হেড অফ নিউট্রিশন: তানভীর হোসেন এবং ঢাকার আরএসএম ডাঃ রাজীব চক্রবর্তীসহ ঢাকার সেলস টীম।