শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের কালিহাতীতে খেজুরের রস খেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নি'হ'ত ১ আ'হ'ত ২

প্রকাশিত: ২০২৫-১২-০৭ ১৫:৫৭:১৬

News Image

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে খেজুরের রস খেয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে মো. তাওহীদ (১৫) নামের এক কিশোর। এ ঘটনায় আহত হয়েছে তার দুই বন্ধু জিহাদ ও হাসান।

 

আজ ০৭ নভেম্বর, ২০২৫ রোববার সকালে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তাওহীদ উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ি গ্রামের প্রবাসী হারুন মিয়ার ছেলে। আহতরাও একই গ্রামের।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শীত মৌসুমে প্রতিদিনই উপজেলার ধানগড়া গ্রামের খেজুরের রস খেতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভোরে সেখানে যায়। আজ ভোরে রামপুর এলাকা থেকে নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেল যোগে ধানগড়া গ্রামে যায়। খেজুরের রস খেয়ে ফেরার পথে পাকুটিয়া বেইলী ব্রিজ পার হওয়ার সময় ওই তিনটি মোটরসাইকেলের একটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয় এবং সেই মোটরসাইকেল থাকা দুইজন গুরুতর আহত হয়।

 

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলেই এক কিশোর নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭