বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-১১-২৯ ২৩:৫৩:২৯
মাছুদুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ২৯ নভেম্বর, ২০২৫ দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড থেকে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন করেন।
শোভাযাত্রায় অংশ নেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরকার, সদস্য আনোয়ার হোসেন, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হবিবর রহমান, পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মান্নান, ধনবাড়ী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাজাহান আলী, মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ, মধুপুর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক মিয়াসহ দলের বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফকির মাহবুব আনাম স্বপন এলাকার সন্তান না। তিনি শুধু নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মধুপুরে আসেন। এরআগে দুইবার তাকে মনোনয়ন দিলেও তিনি পরাজিত হন। তাই আসনটি নিশ্চিত করতে স্বপন ফকিরের মনোনয়ন পরিবর্তন করে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দিতে দলের হাইকমান্ডের কাছে দাবি করছি।