সোমবার ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

অর্থনীতি

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত

প্রকাশিত: ২০২৫-১১-২৪ ০৩:০৩:৩৩

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রোববার (২৩ নভেম্বর) জানায়, ২০২৫-২৬ কর বছরের ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর আগে সময়সীমা ছিল ৩০ নভেম্বর। 

 

এতে বলা হয়, যদি কোনো করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে না পারেন, তবে ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করতে পারবেন। এনবিআর বিশেষভাবে উল্লেখ করেছে, চলতি বছর ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক। তবে উল্লিখিত কয়েক শ্রেণির করদাতা চাইলে ইচ্ছামতো অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

 

এ বছর করদাতার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি অনলাইনে রিটার্ন জমা দিতে পারছেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা তাদের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল পাঠিয়ে রেজিস্ট্রেশন করলে সহজে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। করদাতারা কোনো কাগজপত্র বা দলিল আপলোড না করে, তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য ই-রিটার্নে এন্ট্রি করে ব্যাংকিং বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অনলাইনে কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারবেন। সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তিস্বীকার পত্র এবং আয়কর সনদ প্রিন্ট নেওয়ার সুবিধা রয়েছে।

 

জাতীয় রাজস্ব বোর্ড এই প্রক্রিয়া সহজ করতে সারাদেশে ই-রিটার্ন হেল্প-ডেস্ক স্থাপন করেছে। এছাড়া কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১) ও ওয়েবসাইটের www.etaxnbr.gov.bd ই-ট্যাক্স সার্ভিস অপশন থেকেও করদাতারা সহায়তা পেতে পারেন। রোববার পর্যন্ত প্রায় ১৮ লাখের বেশি করদাতা চলতি করবর্ষে অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭