শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

প্রেস-মিডিয়া

দায়িত্বশীল গণমাধ‍্যম জাতির পথচলায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে -মোস্তাফিজুর রহমান সেগুন

প্রকাশিত: ২০২৫-১১-২৩ ২০:০২:৩৮

News Image

-শাকিবুল হাসান
দায়িত্বশীল গণমাধ্যম জাতির পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বললেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সিঃ যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। 

 

গতকাল (২২ নভেম্বর, ২০২৫) সকালে রাজধানীর উত্তরাস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে আয়োজিত জনপ্রিয় অনলাইন পোর্টাল নজর বিডি.কম ২য় বর্ষপূর্তি উদযাপন ও গণমাধ্যমের ভূমিকা ওত ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব‍্যে একথা বলেন তিনি।

 

নজর বিডি ডটকমের সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি সংবাদকর্মীদের উদ্দেশ‍্যে বলেন, তথ‍্যপ্রবাহ ও জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম তার বক্তব‍্যে সাংবাদিকদের করনীয় ও  সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি বলেন, “সাংবাদিক সমাজ দেশের দর্পণ। সত্য ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে আলোকিত করেন।”  তিনি নজর বিডি.কম-এর ধারাবাহিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

 

বিশেষ অতিথি বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটির সভাপতি ও দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক এ বি এম মনিরুজ্জামান নজর বিডি.কম-এর সাফল‍্যে সন্তোষ প্রকাশ করে বলেন, সবার উপরে দেশ। সাংবাদিকদের দেশ ও জনগনের কল‍্যাণে কাজ করতে হবে। 

 

বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব‍্য রাখেন, দক্ষিনখান থানা বিএনপির সিঃ যুগ্ম আহব্বায়ক আমিরুল ইসলাম বাবলু, যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ নাজিমউদ্দিন, বিশিষ্ট ব‍্যবসায়ী ও সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব আনোয়ার হোসেন আনু।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক বিডি দিনকালের সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান বাবলু, উত্তরা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, লেখক ও কবি জাবেদ আল মামুন, উত্তরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক শাকিবুল হাসান, ইব্রাহিম ফুসোসহ অন্যান্য অতিথিরা।

 

কেককাটা ও মধ‍্যাহ্ন ভোজের মাধ‍্যমে শেষ হয় নজর বিডি ডটকমের জমজমাট বর্ষপুর্তি উদযাপন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭