শনিবার ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, চালকের মৃত্যু

প্রকাশিত: ২০২৫-১১-১১ ১৫:১১:৫৯

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তরা আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। বাসে লাগা আগুনে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়ার (৩৫) মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত জুলহাস উদ্দিন উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা সাজু মিয়ার ছেলে।

 

উপজেলার ভালুকজান এলাকায় গত রাত (সোমবার) সোয়া ৩টার দিকে এই ঘটনা ঘটে। 

 

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, “গভীররাতে আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।”

 

লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭