শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের নাগরপুরে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: ২০২৫-১০-১৬ ২১:১২:৩৫

News Image

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে বাসচাপায় নওরীন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী বাসচাপায় নিহত হয়েছে। 

 

আজ ১৬ অক্টোবর, ২০২৫ বৃহস্পতিবার সকালে উপজেলার পাকুটিয়া খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নওরীন উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাঁচতারাইল গ্রামের সোহেল মিয়ার মেয়ে। সে পাকুটিয়া বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাগরপুরগামী এসবি লিং পরিবহনের একটি বাস পাকুটিয়া খানপাড়া এলাকায় পৌঁছালে নওরীনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

তথ্য নিশ্চিত করে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭