সোমবার ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ভূঞাপুরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ২৪০ পরিবার পেল খাবার সহায়তা

প্রকাশিত: ২০২৫-০৯-০৮ ০০:০৯:৫৪

News Image

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ২৪০ টি পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার সহায়তা বিতরণ করা হয়।  

 

উপজেলার অর্জুনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল বাসুদেবকোল ফকির মাঈন উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ২৪০ জন ভাঙ্গন কবলিতদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন।  

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, অর্জুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন (দিলশাদ)।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭