বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ২০২৫-০৭-১৭ ০২:৩৯:৫৩

News Image

আব্দুল কুদ্দুস মাস্টার, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। 

 

১৬ জুলাই, বুধবার দুপুরে নিজ বাড়িতে নুর ইসলাম (৩৫) আত্মহত্যা করে। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ‍্যাড এলাকার মৃত সোরাব ব্যাপারীর ছেলে। পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার বাসিন্দা। সে পেশায় একজন জেলে। 

 

বুধবার দুপুরে নিজ ঘরে আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নুর ইসলাম। দুপুরে ঘরে ঢুকে তার ছেলে বাবাকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকারে দিলে স্থানীয়রা ছুটে এসে নুর ইসলামকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, এ বিষয়ে আমরা তদন্ত করতেছি। একটি ইউডি মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে দাফনের জন‍্য হস্তান্তর করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭