বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ডেঙ্গু প্রতিরোধে আদমদিঘী থানা চত্বরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ২০২৬-০৯-২৬ ১৪:৪১:২৭

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক চলমান পরিষ্কার- পরিচ্ছন্ন অভিযান পরিচালিত।

 

পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো চারপাশ, ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার’—এই প্রতিপাদ্যে আদমদীঘি থানা চত্বরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামরুজ্জামান মিয়া।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ৭ টায় বগুড়ার, আদমদীঘি থানা চত্বরে ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ ও মশক নিধন জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

 

আদমদীঘি থানার চত্বরের বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।

 

ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, আদমদীঘি থানার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

 

এ সময় কার্যক্রমে অংশগ্রহণ করেন, আদমদীঘি থানা এসআই, এএসআই এবং কনস্টেবল গণ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭