বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বিদেশ যাওয়া অন্যায় নয়, তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে: সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ২০২৬-০৮-২৬ ১৬:২৪:০৮

News Image

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন বিদেশ যাওয়ার স্বঁপ্ন অন্যায় নয়,কিন্ত অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে বিদেশ যাওয়া অন্যায়। 

 

সাধারণ যুবক যারা রয়েছেন আপনি বৈধ পথে বিদেশ যাবেন কোন সমস্যা হলে রাষ্ট্র আপনার পাশে থাকবে, অবৈধ পথে বিদেশ গিয়ে সমস্যায় পড়লে রাষ্ট্র আপনার পাশে দাড়াঁবে না কাজেই নিরাপদ অভিবাসনই হচ্ছে সরকারের মূল লক্ষ্যে এবং উদ্দেশ্যে। সম্প্রতি সুনামগঞ্জের তিনটি উপজেলার ৮টি যুবক অবৈধ পথে লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে নৌকায় করে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার বিষয়টিতে অনুসূচনা প্রকাশ করে মন্ত্রী বলেন জীবনের ঝুঁকি নিয়ে কেউ আগামীতে দালালের মধ্যেমে অবৈধ পথে সাগর পাড়ি দেয়া থেকে বিরত থাকার আহবান জানান। 

 

তিনি আরো বলেন, বর্তমান বিএনপির সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে তিনি সভায় উপস্থিত সকলকে আশ্বস্থ করেন। 

 

তিনি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রশাসনের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

 

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোঃ মোখতার আহমেদ,সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ,সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ শহিদুল ইসলাম চৌধুরী,সিলেট রেঞ্জের ডিআইজি  মোঃ জিললুর রহমান,জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী,২৮ বর্ডারগার্ড বিজিবি”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির,সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাক্ষরপ্রাপ্ত সদস্য এড. আব্দুল হক, এড. শেরে নুর আলী প্রমুখ। 

 

পরে সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে পৃথক আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ##
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭