রবিবার ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-২৩ ১৩:০৭:১৫
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
২২ আগস্ট ২০২৬ শনিবার সকাল ১১ ঘটিকায় বগুড়া জেলা সফর করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।
ডিআইজি বগুড়ায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
এ সময় ডিআইজি, রাজশাহী এর সহধর্মিণী ও উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, মিসেস শামীম আরা হককেও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বগুড়া এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বগুড়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজি কে গার্ড অব অনার প্রদান করে।
এরপর বগুড়া জেলায় কর্মরত অফিসার ও ফোর্সের সঙ্গে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং সভাপতিত্ব করেন বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
কল্যাণ সভায় ডিআইজি বগুড়া জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা ও কল্যাণ সংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন। পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে তিনি প্রয়োজনীয় আশ্বাস প্রদান করেন এবং তাঁদের কল্যাণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় ডিআইজি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সেবাপ্রত্যাশী জনগণের প্রতি আন্তরিক, মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার জন্য আহ্বান জানান। তিনি জনগণের কাঙ্ক্ষিত পুলিশি সেবা দ্রুত ও যথাযথভাবে নিশ্চিত করতে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।