সোমবার ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে নিভে গেল দুই প্রাণ; বাবা-মেয়ের করুণ মৃত্যু

প্রকাশিত: ২০২৬-০৬-০৫ ২০:০৯:৫৫

News Image

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাব-মেয়ের মৃত্যু হয়েছে। আজ ০৫ জুন, ২০২৬ শুক্রবার দুপুর দেড় টার দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে ঘটেছে ঘটনাটি। নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মো. আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩২) ও খালিদুলের মেয়ে খাদিজা আক্তার (১০)।  

 

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার খালিদুল স্ত্রী ও মেয়েকে নিয়ে শশুরবাড়ী ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। দুপুরে পার্শ্ববর্তী গ্রাম মেরুয়াঘোনা গ্রামে আরেক আত্মীয়বাড়ী দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাত্রা পথে শাহধারীপাড়া নামক স্থানে পৌছে অটো রিক্সা থেকে নামার সময় বজ্রপাত হয়। 

 

এ সময় তার পকেটে এনড্রোয়েড মোবাইল সেট ছিল। মোবাইল সেটটি পুড়ে বিনস্ট হয়ে যায় সেই সঙ্গে খালিদুলের গায়ের শার্টটিউ পুড়ে যায়। এ ঘটনায় খালিদুলের পরিবার ও এলাকায় গভীর শোকের ছাড়া নেমে এসেছে। এছাড়া একই সময় সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আসব খানের দুটি গরুও বজ্রপাতে মারা যায়।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭