সোমবার ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-০১ ২২:০৯:৪৮
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ২৮ মে উপজেলার পাথরাইল ইউনিয়নের কৈজুরী গ্রামে ঘটনাটি ঘটলেও থানায় মামলা হয়েছে ৩০ মে, ২০২৬।
মামলার এজাহার সূত্রে জানা যায় ২৮ মে ওই গ্রামের একাব্বর আলী বেপারীর ছেলে শাহালম ওরফে রিফাত (২৫) তার নিজ বসতঘরে প্রতিবেশি ৬ বছরের শিশুকে প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। পরে ওই শিশুটি বাসায় ফেরার পর তার অস্বাভাবিক আচরণ দেখে মা জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণ চেষ্টার ঘটনা খুলে বলে।
এই ঘটনায় ৩০ মে, ২০২৬ শাহালম ওরফে রিফাতকে অভিযুক্ত করে শিশুটির বাবা দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি স্থানীয় লোকদের মাঝে ছড়িয়ে পড়লে এলাকাবাসি অভিযুক্ত শাহালমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। থানা পুলিশ সূত্রে যানা গেছে অভিযুক্ত শাহালমের বিরুদ্ধে টাঙ্গাইল থানায় একাধিক মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা দায়েরের সাথে সাথে তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।