বুধবার ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের দেলদুয়ারে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উদযাপন

প্রকাশিত: ২০২৬-০৫-২০ ২২:৪২:৩৬

News Image

মাছুদুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রাণ বৈচিত্র দিবস উদযাপন করা হয়। উবিনীগ রিদয়পুর বিদ্যাঘরে  ২০ মে এ আয়োজন করে উবিনীগ ও নয়াকৃষি আন্দোলন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল  আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও লোকজ মেলা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার।

 

দিনব্যাপী এই আয়োজনে টাঙ্গাইল, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও সিরাজগঞ্জ সহ ৬টি জেলার নয়াকৃষির কৃষক অংশগ্রহণ করেন। 

 

বক্তারা  বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত সমৃদ্ধশালী প্রাণবৈচিত্র্যের দেশ। এই দেশে ১০০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণি, ৭০০ প্রজাতির পাখী, ৬০০ এরও বেশি প্রজাতির মাছ পাওয়া যেতো, কিন্তু এখন তার অধিকাংশই বিলুপ্ত হবার ঝুঁকিতে আছে। 

 

নয়াকৃষি প্রাণবৈচিত্র্য নির্ভর কৃষি ব্যবস্থা। আমরা ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত এ আন্দোলনে সারা দেশে ৩ লক্ষাধিক কৃষক স্থানীয় জাতের বীজ, মাছ, গরু, ছাগল, হাঁসমুরগী ও গাছ গাছালির বৈচিত্র্য রক্ষায় কাজ করছি।

 

মেলায় কৃষকদের উৎপাদিত বৈচিত্র্যময় দেশীয় বীজ, জৈব মাটি, নিরাপদ ফসল, ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁত, বস্ত্র এবং মৃৎশিল্পসহ গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন নান্দনিক পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর পাশাপাশি কৃষকেরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী লোকজ গান পরিবেশন করেন।

 

সভা প্রধনের বক্তব্যে বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহারবলেন, প্রাণবৈচিত্র্য রক্ষা কেবল পরিবেশের বিষয় নয়া

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উবিনীগ-এর নির্বাহী পরিচালক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার। 

 

তিনি বলেন, দেশীয় বীজ এবং মাটির স্বাস্থ্য রক্ষা না করলে ভালো খাবার খাওয়া যায় না। 

 

৬টি জেলার কৃষকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে মাঠপর্যায়ে প্রাণবৈচিত্র্য রক্ষার আন্দোলন কতটা শক্তিশালী।"

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামালপুর সরকারী কলেজর অধ্যাপক ড. আশেক মাহমুদ,দেলদুয়ার উপজেলা বিএনপি'র  সভাপতি আব্দুল আজিজ খান, কৃষক রিনা বেগম  ও আমেনা বেগম প্রমুখ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭