শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন

প্রকাশিত: ২০২৬-০৪-১০ ০০:৫৫:৩২

News Image

নিজস্ব প্রতিনিধি:
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ভিয়াইল খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে করে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা কমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয়রা। 

 

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল, ২০২৬) দুপুরে কালিহাতি উপজেলার ভিয়াইল বাজার এলাকায় ভিয়াইল খালের ভিয়াইল হতে তালতলা পর্যন্ত ১ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি,বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক, সাবেক ড্যাব নেতা অধ্যাপক ডাক্তার শাহ আলম তালুকদার, টাঙ্গাইল জেলা জাসাসের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আওয়াল প্রমুখ। উপস্থিত ছিলেন, পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এডভোকেট আজিজুর রহমান তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এলাকার বিপুল সংখ্যক উৎসুক  মানুষ উপস্থিত ছিলেন। 

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষি কাজে ব্যাঘাত ঘটত। খনন কাজ সম্পন্ন হলে পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কৃষি উৎপাদন বাড়বে বলে তারা আশা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, সারাদেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে কালিহাতিতে ভিয়াইল খালের খনন কাজ শুরু হয়েছে,প্রথম পর্যায়ে ভিয়াইল হতে তালতলা পর্যন্ত ১ কিলোমিটার এবং পরবর্তীতে তালতলা হতে গোলড়া হয়ে বংশাই নদীতে মিলিত হবে।

 

পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খাল গুলোও পুনরুদ্ধার, সংস্কার ও খনন করা হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭