শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৪-০৩ ১৪:২১:০২

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী উপজেলা ইউনিটের নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী উপজেলা ইউনিটের সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো।

 

মুখ্য আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহবায়ক মাছুদুর রহমান মিলন।

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের উপদেষ্টা  ও দৈনিক  ইন্তেজার পত্রিকার সম্পাদক অধ্যাপক এ বি এম আব্দুল হাই মিয়া, সাপ্তাহিক গণ বিপ্লব পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও কালিহাতী প্রেসক্লাবের  সাবেক সভাপতি রশিদ আহমেদ আব্বাসী, কালিহাতী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক  বিপ্লব কুমার সরকার, এসএ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাসেল আহমেদ, এলেঙ্গা ইউনিটের  সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদারসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭