শনিবার ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

প্রকাশিত: ২০২৬-০৩-২৬ ২২:১৫:২২

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়তশাসিত, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৬ টায় নোমানি ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয় । 

 

এ সময়  জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাগুরা শাখা , মাগুরা পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৮ টায় মাগুরা জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন হয়। বেলা বারোটায় মাগুরা জেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে  সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাদ জোহর সকল ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনায়  বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকাল ৪ টায়  কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ।  সন্ধ্যা ছয়টায়  জেলা অডিটরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

 

এদিকে জেলার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখাতেও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচী পালিত হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭