শনিবার ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরার শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার-৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার!

প্রকাশিত: ২০২৬-০৩-২২ ১৯:৫৪:০৬

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ ৩ জনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান আগ্নীয়াস্ত্র উদ্বার করে পুলিশ। 

 

জানা যায়, ২১ মার্চ রাত ৮ টার দিকে শ্রীপুর উপজেলাধীন শ্রীপুর উত্তরপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর থেকে আসামিদের আটক করে শ্রীপুর থানা পুলিশ। পরে তাদেরকে থানা হেফাজতে নেওয়া হয়। 

 

তবে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুত্র জানান, মাদক নিয়ে দ্বন্দ্বের জেড়ে মাগুরা থেকে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আসা হয়েছিলো। এরকম ঘটনায় এলাকার সার্বিক নিরাপত্তা বিনষ্ট হওয়ার আশংকা করছেন এলাকায়র অনেকেই।

 

আসামীদের আটকের বিষয়টি নিশ্চিত করে তাদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। আটককৃতরা হলেন, শ্রীপুর সদর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের জালাল মোল্লার ছেলে হেলাল মোল্লা, মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের মোঃ সাগর বিশ্বাসের পুত্র স্বাধীন (২৪) ও একই গ্রামের শরিফুল শিকদারের ছেলে মোঃ মিথুন শিকদার। 

 

এঘটনায় শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে ২২ মার্চ রাতেই The arms act, 1878; 19-A ধারায় মামলা হয়ছে। শ্রীপুর থানার মামলা নং-১৯। আসামিদের বিচারের নিমিত্তে আদালতে সোপর্দ করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭