শনিবার ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

সেরা রিপোর্টিং এর পুরস্কার পেলেন দৈনিক সংগ্রাম এর মাগুরা জেলা প্রতিনিধি মোঃ সাইফুল্লাহ!

প্রকাশিত: ২০২৬-০৩-১৬ ২০:১৮:৪৮

News Image

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরায় পত্রিকায় সেরা রিপোর্টিং এর পুরস্কার পেলেন বহুল প্রচারিত জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার শ্রীপুর মাগুরার সংবাদদাতা ও দৈনিক দেশবার্তা পত্রিকা এবং দিগন্ত টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি, মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।  তিনি নভেম্বর ২০২৫ সালের পত্রিকার সেরা রিপোর্টিং এর জন্য এ পুরস্কার পেলেন। 

 

 মাগুরা প্রেসক্লাবের আয়োজনে শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল এবং সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়। 

 

ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান,  জেলা বিএনপির আহবায়ক আলী আহমদ, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা এমবি বাকের, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, জেলা আইনজীবী সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারি শাহেদ হাসান টগর, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম শফিক বক্তব্য রাখেন। 

 

সভায় সভাপতিত্ব করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। সভা শেষে মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে  মাগুরা প্রেসক্লাবের সদস্য,সমাজ সেবক, কৃতি খেলোয়াড়, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন উপস্থিত ছিলেন। ইফতার শেষে নিউজ প্রতিযোগিতায় বিজয়ী সাংবাদিকদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭