বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

ধর্মীয় দর্পণ

এবারের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ: ইসলামিক ফাউন্ডেশন

প্রকাশিত: ২০২৬-০২-২৬ ০৯:৫৭:১৬

News Image

হিজরি ১৪৪৭ সনের রমজান মাসে ফিতরার হারের সিদ্ধান্ত ঘোষণা করেছে ইসলামিক ফাউন্ডেশন। 

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়, যে বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা।

 

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। ইসলামিক শরীয়াহ অনুযায়ী আটা, যব, খেজুর, কিসমিস ও পনির—এই পাঁচটি পণ্যের যেকোনো একটি দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করা যাবে। গম বা আটা দিয়ে ফিতরা দিলে অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১০ টাকা দিতে হবে। যব দিয়ে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) হিসেবে ৫৯৫ টাকা, খেজুর ২ হাজার ৪৭৫ টাকা, কিসমিস ২ হাজার ৬৪০ টাকা এবং পনির ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

দেশের বিভিন্ন বিভাগের খুচরা বাজারদরের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লিখিত যেকোনো পণ্য বা তার বাজারমূল্য দিয়ে ফিতরা দিতে পারবেন। এছাড়া, স্থানীয় বাজারদরের তারতম্য থাকলেও ফিতরা আদায় হবে।

 

কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য, আলেম-ওলামা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭