বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০২-০২ ১২:৪০:৫০
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং অফিসার, টাঙ্গাইল।
পরিদর্শনে তিনি নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেন।
তিনি উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মির্জাপুরে তিনি বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন ও স্বচ্ছতার সাথে ভোটগ্রহণ নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসারকে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আই পি ক্যাওমেরা স্হাপনের নির্দেশ প্রদান করেন ।