শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ওয়াজ নসিয়ত আমলেই পূর্ণতা আছে -ছারছীনার পীর ছাহেব।

প্রকাশিত: ২০২৫-০১-২১ ২২:৩৭:৫৯

News Image

মোঃ ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ 
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্জ হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- বর্তমানে সমাজে ওয়াজ-নসীহত ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে হারে সমাজের তেমন কোন পরিবর্তন হচ্ছে না। ওয়াজ-নসীহতের আয়োজন করা হয় এজন্য যাতে করে বিভিন্ন বয়সের মানুষ উহা শুনে তদানুযায়ী আমল করতে পারে। যাতে গোটা সমাজ আস্তে আস্তে পরিবর্তন হতে পারে এবং সমাজে কোন অপরাধ প্রবণতা, হারাম কাজ, অশ্লীলতা-বেহায়াপনা, মদ-জুয়া, বেয়াদবী ইত্যাদি হ্রাস পাবে। অথচ ওয়াজের ময়দানে আজ বেশীরভাগ দেখা যাচ্ছে রঙ্গমঞ্চ তথা হাসি-তামাশার স্থান। আবার সুর দিয়ে শ্রোতাদের মন জয় করে, কিন্তু সেখানে আমলের কোন আলোচনা নাই। তাই আমরা সুরের পাগল না হয়ে, আমলের পাগল হই। তাহলেই আমাদের জীবন সফল ও সার্থক হবে ইনশাআল্লাহ। 

 

গতকাল বরিশাল জেলার বানারীপাড়া উপজেলাধীন বানারীপাড়া হাই স্কুল মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

 

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্জ হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ্জ হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী।

 

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালননা করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭