বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

গভীর রাতে মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, ঘুমন্ত অবস্থায় চালক দগ্ধ 

প্রকাশিত: ২০২৫-১১-১৪ ১২:৫৩:০১

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
মানিকগঞ্জের শিবালয়ে গভীর রাতে একটি স্কুলবাসে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় চালক তাজেস খান (৪৫) দগ্ধ হয়েছেন। তাঁকে গুরুতর অবস্থায় প্রথমে তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।


দগ্ধ তাজেস খানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে। 


ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।


পুলিশ বলছে, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনকারী বাসটি প্রতিদিনের মতো মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। রাত প্রায় দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাসে ঘুমিয়ে থাকা চালক তাজেস খান আগুনে দগ্ধ হন। খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, ‘আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


উল্লেখ্য, গত ১০ নভেম্বর শিবালয়ের উথলী এলাকায় মহাসড়কের পাটুরিয়া সংযোগ মোড়ে পার্কিং করে রাখা আরেকটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭