শনিবার ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ঢাকার কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান

প্রকাশিত: ২০২৫-১০-২০ ০১:৩৭:৫৬

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি (TGTDCL) কর্তৃক অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আজ ১৯ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় একটি সফল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মিল্টন রায়-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জাতীয় সম্পদ গ্যাস চুরি রোধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য।

 

অভিযানে কামরাঙ্গীরচরের মোট ০৪টি স্পটে অবৈধ সংযোগ চিহ্নিত করা হয়। এর মধ্যে ০৪টি খানাডুলি কারখানা এবং ০৩টি আবাসিক গ্যাস সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী এই কারখানাগুলোতে প্রতি ঘণ্টায় আনুমানিক মোট ৩,১০০ ঘনফুট গ্যাস ব্যবহার করা হচ্ছিল। 

 

অভিযানের সময় ঝাউলাহাটি চৌরাস্তা এবং নয়াগাঁও এলাকার তারা মিয়ার গলি ও তারা মিয়া রোড সংলগ্ন ০৪টি খানাডুলি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, ০৩টি আবাসিক সংযোগের মধ্যে আমির হোসেন এবং নাজির হোসেনের বাসস্থানে যথাক্রমে ২০ ডাবল এবং ১৩ ডাবল অবৈধ চুলা ব্যবহার হচ্ছিল, যা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়ার কারণে আবুল হোসেনের বৈধ সংযোগটিও বিচ্ছিন্ন করা হয়।

 

এসময় অবৈধ গ্যাস সংযোগের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় ১০০ ফুট জিআই পাইপ, ২০ ফুট এমএস পাইপ, ১৫ ফুট ক্যাবল এবং ০১টি অবৈধ রেগুলেটর। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে কোনো দণ্ড আরোপ করা সম্ভব হয়নি।

 

অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। গ্যাস চুরি একটি দণ্ডনীয় অপরাধ এবং যারা জাতীয় সম্পদ অপচয় করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭