বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মাদক কারবারির ২বছরের কারাদণ্ড

প্রকাশিত: ২০২৫-০৮-৩০ ২২:৫৭:০৬

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় মামুন মিয়া নামের এক মাদক করবারিকে দুইবছরের কারাদণ্ড প্রদান করা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

 

আজ সকালে মাদক কারবারি মামুন মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে শুক্রবার দিবাগত শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রাম থেকে আটকের পর মাদক কারবারি মামুন মিয়াকে এ দন্ডাদেশ প্রদান করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম। 

 

দণ্ডপ্রাপ্ত মামুন মিয়া (৩০) জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দন্ডিত মামুন মিয়া দীর্ঘদিন ধরে বাসাইল, দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে বাসাইল থানায় তিনটি ও দেলদুয়ার থানায় একটি মাদক মামলা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও দুইটি সাধারণ ডায়েরি রয়েছে। তাকে গ্রেফতারে প্রশাসন তৎপর ছিল। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত শনিবার রাত আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অভিযুক্ত মামুন মিয়াকে ইয়াবা, গাঁজা ও একটি মোটরসাইকেল সহ আটক করা হয়। এ সময় তাকে দু’বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক ব্যবসায়ী মামুন মিয়াকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। শনিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭