প্রিন্ট এর তারিখঃ রবিবার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩


জেলা খবর

জামালগঞ্জে বেহেলী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১১-২৯ ০৮:০৩:১২

News Image

মো. আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৭ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বন্দে আলী মিয়া।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেহেলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহাদাত হোসেন রাসেল।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বর্তমান সরকার একটি শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলো।’

 

তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও ভালো মানুষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

 

নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা উন্নত পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।##