প্রিন্ট এর তারিখঃ রবিবার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩


জেলা খবর

নরসিংদীর বেলাবোতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা গ্রেপ্তার

প্রকাশিত: ২০২৬-১১-২৮ ১৭:৪৮:৫৯

News Image

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি:  
নরসিংদীর বেলাবো থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদাকে (৪১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) বেলাবো থানা পুলিশের এক বিশেষ অভিযানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত শারমিন আক্তার খালেদা বেলাবো উপজেলার মাটিয়ালপাড়া গ্রামের মোঃ আব্দুল সাত্তার শেখের মেয়ে।

 

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম আমান উল্লাহ জানান,শারমিন আক্তার খালেদা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি। বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।