প্রিন্ট এর তারিখঃ শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩


জেলা খবর

গোপালপুরে চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান মোখলেসের উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১১-২৮ ০৩:২৬:৫৯

News Image

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোখলেসুর রহমান মোখলেসের নিজ গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ রাত ৮টার সময় মির্জাপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ধুলুটিয়া গ্রামে এনামুল হোসেনের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

হযরত আলী মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোখলেসুর রহমান মোখলেস। তিনি গোপালপুর উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি।

 

এসময় উপস্থিত ছিলেন ধুলুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছোরহাব উদ্দিন তুহিন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য করিম আকন্দ, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বিল্লাল তালুকদার, মির্জাপুর ইউনিয়ন জাসাসের যুগ্ম আহ্বায়ক আশরাফুল তালুকদার এবং ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক সিফাত হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপস্থিত ব্যক্তিরা নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।