প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-২৭ ০২:০৮:১০
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোরগ্রাম মডেল ভিলেজ ,সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুপচাঁচিয়া পৌরসভা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
২৬ নভেম্বর, ২০২৬ বৃহস্পতিবার তিনি দুপচাঁচিয়া উপজেলা পরিদর্শনকালে মোরগ্রাম মডেল ভিলেজে যান। এ সময় তিনি মোরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পাশাপাশি স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে তাদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।পরে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মল্লিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।