প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩


জেলা খবর

নওগাঁর পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। 

প্রকাশিত: ২০২৬-১১-২৬ ১৭:৪৬:৩২

News Image

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এর দপ্তর ও উপজেলা প্রাণি সম্পদ অফিসার দপ্তরের যৌথ আয়োজনে আজ ২৬শে নভেম্বর, ২০২৬ বৃহস্পতিবার সকালে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। 

 

এ উপলক্ষে একটি বিশাল র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে এসে সমাপ্ত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল ইসলাম। র‌্যালি শেষে এবারের প্রতিপাদ্য বিষয় রপ্তানিমুখী মুখী বাংলাদেশে প্রাণি সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী ঢাকা থেকে মোবাইল যুক্ত হোন নওগাঁ ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোঃ আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, পোরশা উপজেলা সমাজ সেবা অফিসার, সমবায় অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রকৌশলী, পল্লী উন্নয়ন অফিসার, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ, রবিউল ইসলাম মোটাতাজা করন খামারি, জান্নাতুল মাওয়া ছাগল পালন খামারি, শিক্ষক মোঃ শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট অফিসের অফিসার ও কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কৃত্রিম প্রজনন উপ সহকারী প্রাণি সম্পদ অফিসার মোঃ আক্তারুজ্জামান।