প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩


জেলা খবর

নওগাঁর পোরশায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দা'ফন

প্রকাশিত: ২০২৬-১১-২৪ ১৭:২০:৫৬

News Image

কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের মৃ'ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

 

পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণপুর কাঁটাপুকুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী এবং দূর-দূরান্ত থেকে আসা আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

 

মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান। তাঁর মৃত্যুতে একজন বীর মুক্তিযোদ্ধাকে হারাল পোরশাবাসী। মরহুমের মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।