প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলে গণশুনানি: ৩৮ সেবাপ্রার্থীর অভিযোগ ও আবেদন শুনলেন জেলা প্রশাসক আবু সাঈদ

প্রকাশিত: ২০২৬-১১-১৮ ২৩:২৬:১০

News Image

টাঙ্গাইল দর্পণ ডেস্ক:
সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টাঙ্গাইলে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৩৮ জন সেবাপ্রার্থী তাঁদের ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন সমস্যা, অভিযোগ এবং আবেদন উপস্থাপন করেন।

 

গণশুনানিতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ। এ সময় তিনি সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং তাঁদের উত্থাপিত সমস্যাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

 

গণশুনানিতে উপস্থাপিত বিভিন্ন অভিযোগ ও আবেদনের মধ্যে কিছু বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন জেলা প্রশাসক। এ ছাড়া অন্যান্য আবেদন যথাযথভাবে পর্যালোচনা করে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

 

জেলা প্রশাসনের এ নিয়মিত গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা সরাসরি জেলা প্রশাসকের কাছে তুলে ধরার সুযোগ পান। এতে প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ স্থাপনের পাশাপাশি নাগরিক সমস্যার দ্রুত ও কার্যকর প্রতিকার নিশ্চিত করার পথ সুগম হচ্ছে।

 

জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন, টাঙ্গাইলের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

সাধারণ মানুষের অভিযোগ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে জনবান্ধব প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং সেবাপ্রার্থীদের সমস্যার দ্রুত সমাধানে জেলা প্রশাসন, টাঙ্গাইলের নিয়মিত গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।