প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩


জেলা খবর

বিআইআরসি কমান্ড্যান্টের সঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২০২৬-১১-১৮ ০২:৪৪:০২

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাজিম উদ দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় রাজশাহী সেনানিবাসে বিআইআরসি কমান্ড্যান্টের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার ও বাংলাদেশ পুলিশের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

এ ছাড়া দেশের জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থসংশ্লিষ্ট দায়িত্ব পালনে উভয় বাহিনীর পারস্পরিক ভূমিকা, সহযোগিতা ও করণীয় বিষয়েও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তাঁরা।

 

এ সময় উপস্থিত কর্মকর্তারা দুই বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

 

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎ দুই বাহিনীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পেশাগত সম্পর্ক এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

এ সময় রাজশাহী রেঞ্জ ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।