প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩


জেলা খবর

মাগুরার শ্রীপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ২০২৬-১১-১০ ১৮:২১:৫৭

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে ২০২৬-২৭ অর্থবছরে  রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচি আওতায় সরিষা ও মসুর ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ করা হয়। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খামারবাড়ি মাগুরার উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান লিটন প্রমুখ।

 

অনুষ্ঠানে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৪'শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।