প্রিন্ট এর তারিখঃ সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-০১ ২২:৫৯:১৯
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুবদিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (০১ নভেম্বর ২০২৬) সকাল ১০:৪০ মিনিটে উপজেলা চত্বর থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা উপজেলার বিভিন্ন দপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।