প্রিন্ট এর তারিখঃ রবিবার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩


জেলা খবর

বীরগঞ্জে ফয়সাল অটো রাইস মিল শ্রমিক সংগঠনের ২৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

প্রকাশিত: ২০২৬-১০-৩১ ১৩:৫০:৪৫

News Image

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী এলাকায় ফয়সাল অটো রাইস মিল শ্রমিক সংগঠনের ২৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 

শ্রমিকদের ঐক্য, অধিকার, নিরাপত্তা, ন্যায্য মজুরি ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

 

গঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে শ্রী জগদীশ রায় নির্বাচিত হয়েছেন।

 

কমিটিতে সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, শ্রমবিষয়ক সম্পাদকসহ কার্যনির্বাহী সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

 

নবগঠিত কমিটির নেতারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মপরিবেশ উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় শ্রমিকদের মধ্যে এ কমিটি গঠনের মাধ্যমে সংগঠিতভাবে নিজেদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।