প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩


জেলা খবর

পোরশার নিতপুর ইউনিয়নে হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

প্রকাশিত: ২০২৬-১০-২০ ২২:৩৮:৩১

News Image

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নে হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে ১৫ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিতরণ করা হয়েছে।

 

আজ  সকাল ৯ ঘটিকায় পোরশা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

 

অত্যন্ত সুষ্ঠু, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে কার্ডধারী উপকারভোগীদের হাতে প্রতি কেজি ১৫ টাকা মূল্যের চাল তুলে দেওয়া হয়। চাল বিতরণকালে উপস্থিত নিম্নআয়ের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে।

 

এ বিষয়ে স্থানীয় উপকারভোগীরা জানান, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির সময়ে স্বল্পমূল্যে চাল পেয়ে তাদের পরিবারের বড় ধরনের সাশ্রয় হচ্ছে।