প্রিন্ট এর তারিখঃ শনিবার ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩


জেলা খবর

ঠাকুরগাঁওয়ে ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২৬ ও যুব সংগঠন আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত: ২০২৬-১০-১৮ ০০:০৯:২৫

News Image

মো. খাদেমুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ১৭ অক্টোবর সন্ধ্যা ঢাকার রাজধানীসহ চৌষট্টি জেলা প্রশাসক ও তার একযোগে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী পনেরটি যুব সংগঠন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬, এবং চারশত বত্রিশটি সংগঠনকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

 

ঠাকূরগাঁও  জেলা ২০২৫-২৬ অর্থ বৎসরে চব্বিশটি আবেদনের মধ্যে মঞ্জুরীকৃত চারটি সংগঠন বা সংস্থা কে আর্থিক অনুদান চেক প্রদান করা হয়। 

 

ঠাকূরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁরটি সংগঠন হলো- জননী মহিলা সংস্থা,  জনকল্যাণ যুব মহিলা সংস্থা,  উপমা পল্লী উন্নয়ন সংস্থা,  বাংলাদেশ পল্লী ফেডারেশন। 

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার পাশা খান, সহকারী পরিচালক জুলাফিকার আলী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সোবহান, পীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর্জা মনোয়ার হোসেন প্রমুখ।