প্রিন্ট এর তারিখঃ শনিবার ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-১৭ ১৪:৪৮:৩৮
মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি। উপজেলা পরিষদে আগত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং দাপ্তরিক কার্যক্রমকে আরও সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এ পরিদর্শন কক্ষ স্থাপন করা হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর, ২০২৬) বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।
এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুউদ্দৌলা খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুল হাসান বীরগঞ্জ ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন,উপজেলা কৃষকদলের সভাপতি ফজলে আলম শাহিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলা পরিষদের এ পরিদর্শন কক্ষটি সংসদ সদস্যের উপজেলা পরিষদে আগমনকালে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের জন্য ব্যবহার করা যাবে। এর মাধ্যমে উপজেলা পরিষদের কার্যক্রমে সমন্বয় সাধন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।