প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলে জব ফেয়ার ২০২৬: এসএসএস-এ ১৪৪ জনের নিয়োগ, প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৯-২৯ ২১:৪১:৩২

News Image

নিজস্ব প্রতিনিধি:
জেলা প্রশাসন, টাঙ্গাইলের আয়োজনে অনুষ্ঠিত “জব ফেয়ার ২০২৬”-এর মাধ্যমে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (SSS)-এ নিয়োগপ্রাপ্তদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, “জব ফেয়ার ২০২৬”-এর মাধ্যমে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (SSS) তাদের প্রতিষ্ঠানে মোট ১৪৪ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে। নিয়োগপ্রাপ্তদের কর্মক্ষেত্রের দায়িত্ব, কার্যক্রম ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে ধারণা দিতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শরীফা হক নতুন নিয়োগপ্রাপ্তদের কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, এসএসএসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সন্তোষ চন্দ্র পালসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

 

কর্মশালায় জব ফেয়ারের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের কর্মজীবনের বিভিন্ন দিক, প্রতিষ্ঠানের কার্যক্রম ও দায়িত্ব পালনের বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।