প্রিন্ট এর তারিখঃ শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে টাঙ্গাইলে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল

প্রকাশিত: ২০২৬-০৯-২৬ ১৯:৫৬:৫৯

News Image

নিজস্ব প্রতিনিধি:
সারাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অভিযোগ তুলে টাঙ্গাইলে সমাবেশ ও মিছিল করেছে জেলা শ্রমিক দল। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ কে এম মুনিরুল হক মুনীরের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

 

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, বাবু অমল ব্যানার্জী এবং ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম।

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, মাসুদ করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বাবুল সরকার ও আমিনুর রহমান।

 

এ ছাড়া সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য সচিব দেলোয়ার হোসেনসহ জেলা, উপজেলা, থানা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

 

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে।