প্রিন্ট এর তারিখঃ সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-২১ ২৩:১৪:১৭
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা ছোট যমুনা নদীর চড়ে প্রায় ৪৫'বিঘা জমির উপর গড়ে ওঠা দৃষ্টিনন্দন গ্যালাক্সি ড্রাগন বাগান পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আশিক সাঈদ।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর, ২০২৬) বিকালে তিনি সত্রীক এই ড্রাগন বাগান পরিদর্শনে এলে বাগান মালিক শিপলু ও তুষার ডিআইজি কে স্বাগত জানান।
বাগান পরিদর্শন করে রাজশাহী ডিআইজি বিমোহিত হন এবং নদীর চড়ে এমন দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব বাগান করায় বাগান মালিক উদ্যোক্তা শিপলু ও তুষারকে ধন্যবাদ দেন। একই সঙ্গে বাগানে কাজ করে অনেক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বাগান মালিককে তিনি আবারও ধন্যবাদ জানান।
এ সময় ডিআইজি'র সফরসঙ্গী ছিলেন জেলা পুলিশ সুপার শাহানাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হেলেনা পারভীন, সহকারী পুলিশ সুপার পাঁচবিবির সার্কেল মো. তুহিন রেজা, পাঁচবিবি থানার ওসি মো. তামবিরুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মো. আসাদুজ্জামান আসাদ সহ পুলিশের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাগণ।